বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ১৭ মার্চ মঙ্গলবার থেকে ২৩ মার্চ সোমবার পর্যন্ত টানা সাতদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাকশিল্পে কর্মরতদের বেতন ও বোনাস প্রদানের সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ শিল্পাঞ্চলের কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। এ বিষয়ে সম্প্রতি একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলার অনুযায়ী, ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদে সাতদিন ব্যাংক বন্ধ, পোশাক খাতে সীমিত ব্যাংকিং চালু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।