Web Analytics

ইরান যুদ্ধ শেষ করতে ট্রাম্প প্রশাসন একটি চুক্তির দিকে এগোচ্ছে—এমন খবর প্রকাশের পর রিপাবলিকান পার্টির কট্টরপন্থি অংশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফাঁস হওয়া খসড়া অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে যুদ্ধাবস্থা শেষ হবে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হবে এবং মার্কিন অবরোধ তুলে নেওয়া হবে। বিনিময়ে ইরান তার অবরুদ্ধ তহবিল ফেরত পাবে, তেল বিক্রি শুরু করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে।

সিনেটর রজার উইকার, লিন্ডসে গ্রাহাম ও টেড ক্রুজসহ প্রভাবশালী রিপাবলিকান নেতারা এই পদক্ষেপকে দুর্বলতার প্রতীক বলে সমালোচনা করেছেন। সাবেক উপদেষ্টা জন বোল্টন, মাইকেল ফ্লিন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওও একে ওবামা আমলের চুক্তির সঙ্গে তুলনা করে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির পরিপন্থী বলে মন্তব্য করেছেন। ট্রাম্পের উপদেষ্টারা পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে সমালোচকদের প্রশাসন দুর্বল করার অভিযোগ তুলেছেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসায় ট্রাম্প এখন রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছেন। চুক্তি করলে তিনি দলের কট্টরপন্থিদের ক্ষুব্ধ করার ঝুঁকিতে পড়বেন।

26 May 26 1NOJOR.COM

ইরান চুক্তির সম্ভাবনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিপাবলিকানরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।