Web Analytics

অর্থনৈতিক অঞ্চলের ডোমেস্টিক প্রসেসিং এরিয়া (ডিপিএ) ভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন থাকলে রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা বাবদ নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থও বিদেশে পাঠানো যাবে।

এর আগে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো নির্ধারিত সীমার মধ্যে অর্থ পাঠাতে পারত—নতুন প্রকল্পের ক্ষেত্রে আমদানিকৃত যন্ত্রপাতির মূল্যের সর্বোচ্চ ৬ শতাংশ এবং চলমান শিল্পের ক্ষেত্রে আগের অর্থবছরের ঘোষিত বিক্রয় আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত। নতুন নির্দেশনা অনুযায়ী, বেজার অনুমোদন থাকলে এই সীমার অতিরিক্ত অর্থ পাঠানো যাবে। পাশাপাশি অন্যান্য বৈধ ব্যয়ের ক্ষেত্রেও বিদেশে অর্থ পাঠানোর আগে বেজার অনুমোদন নিতে হবে।

ব্যবসায়ীরা মনে করেন, এই সিদ্ধান্তে সীমান্তপাড়ের আর্থিক লেনদেন সহজ হবে এবং প্রযুক্তি–সংক্রান্ত সেবা বাবদ অর্থ পরিশোধের সীমাবদ্ধতা কমবে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।

14 Jul 26 1NOJOR.COM

বেজার অনুমোদনে ডিপিএ শিল্পের বৈদেশিক অর্থ পাঠানোর নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।