ইরানি ও ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের লেজার নিয়ন্ত্রিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন রেডিয়েশন’ সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ইসরাইলি সাময়িকী গ্লোবস জানিয়েছে, উত্তর ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে নতুন প্রজন্মের ইরানি ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে রক্ষা করার কথা থাকলেও মঙ্গলবার রাতে ইরানের বড় ধরনের হামলায় এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র মোকাবিলা এখন ইসরাইলের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
গ্লোবস আরও জানায়, ইসরাইলের কথিত ‘প্রতিরক্ষা-বিপ্লব’ তীব্র সমালোচনার মুখে পড়েছে, কারণ এই ব্যবস্থা হিজবুল্লাহর ড্রোন ঠেকাতেও ব্যর্থ হয়েছে। কয়েকশ কোটি শেকেল ব্যয়ে নির্মিত এই প্রযুক্তি ব্যাপকভাবে প্রচার করা হলেও বাস্তবে তা প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আয়রন রেডিয়েশন’ ব্যবস্থার দুর্বলতাই ইরানি হামলা প্রতিহত না করতে পারার অন্যতম কারণ।
এই ব্যর্থতা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে, বিশেষ করে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের উন্নত ক্ষেপণাস্ত্র হুমকির প্রেক্ষাপটে।
ইসরাইলের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।