Web Analytics

ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি তৈরির সুবিধা ‘মিউজ ইমেজ’ বন্ধ করে দিয়েছে মেটা। চলতি সপ্তাহে চালু হওয়া এই সুবিধায় উন্মুক্ত ইনস্টাগ্রাম ছবিকে ভিত্তি করে নতুন ছবি তৈরি করা যেত, শুধু সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নাম উল্লেখ করলেই হতো। কিন্তু গোপনীয়তা লঙ্ঘন ও অপব্যবহারের আশঙ্কায় বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়, কারণ ছবির মালিকদের কোনো নোটিশ বা অনুমতি নেওয়া হতো না।

ব্যবহারকারী, শিল্পী ও প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো এই সুবিধার সমালোচনা করে, বিশেষ করে নারীদের ছবি বিকৃত করে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। মেটা এক ব্লগ পোস্টে জানায়, সৃজনশীল কাজ সহজ করাই ছিল এই সুবিধার মূল উদ্দেশ্য, তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া প্রত্যাশামতো না হওয়ায় এটি সরিয়ে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভুয়া ছবি তৈরির ঘটনা দ্রুত বাড়ছে, তাই এ ধরনের প্রযুক্তি চালুর আগে গোপনীয়তা, সম্মতি ও অপব্যবহার রোধে আরও সতর্কতা প্রয়োজন।

11 Jul 26 1NOJOR.COM

গোপনীয়তা বিতর্কে ইনস্টাগ্রামের এআই ছবি তৈরির ফিচার বন্ধ করল মেটা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।