Web Analytics

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, কারণ রাজনৈতিক সব দলের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন যে সরকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণ করবে। শনিবার ভোলা সার্কিট হাউজে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ব বাংলাদেশকে অর্থনীতি ও পরাশক্তির দিক থেকে ছোট করে দেখলেও গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি বলেন, দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ যেন হেনস্তার শিকার না হয় সে দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের ২৪ বছরের আন্দোলন বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে।

স্পিকার আরও বলেন, বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে সচেতন এবং তারা কোনো স্বৈরাচার মেনে নেয় না। ১৮ বছর পর অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে লড়ে তারা আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যা নিয়ে জাতি গর্ব করতে পারে।

19 Apr 26 1NOJOR.COM

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বললেন, রাজনৈতিক সম্প্রীতিতে দেশবাসী এখন স্বস্তিতে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।