Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংসদের অধিবেশন শুরু হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচিতরা সংসদ সদস্য ও পরিষদ সদস্য—দুই শপথই সম্পন্ন করেছেন।

জাতীয় সংসদ সচিবালয় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী দুটি শপথের প্রস্তুতি নিয়েছিল। ওই আদেশে নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে। কিন্তু বিএনপির ২০৯ জন সংসদ সদস্য দ্বিতীয় শপথ নেননি। বিএনপি বলছে, বিদ্যমান সংবিধানে এমন কোনো পরিষদের উল্লেখ নেই এবং প্রধান নির্বাচন কমিশনারেরও এ শপথ পড়ানোর এখতিয়ার নেই।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিএনপির এই অবস্থান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের শুরুতেই বাধা সৃষ্টি করেছে এবং নতুন রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

17 Feb 26 1NOJOR.COM

বিএনপি সংসদীয় শপথ নিলেও পরিষদে অস্বীকৃতি, জামায়াত জোট নিল দুই শপথই

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।