সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুই হয়েছে। পীরেরগাঁও গ্রামের মুজিবুর রহমান (৪০) বুধবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবারের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তাঁর চাচাতো ভাই মতিউর রহমান (৫০)।
নিহত দুজনই উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও, চণ্ডি হেদায়েতপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে আরব আলীর ছেলে আলমগীর এবং আছির উল্লাহর ছেলে আবুল কাশেমের মধ্যে জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।
এর জেরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রতিপক্ষের ছুলফির আঘাতে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান বুকে গুরুতর জখম হয়ে মারা যান। উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পুলিশ এক পুরুষ ও তিন নারীসহ চারজনকে আটক করেছে; তাঁদের সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মামলা করার প্রস্তুতিও চলছে।
জগন্নাথপুরে সেচ ও মাছ ধরা নিয়ে সংঘর্ষে দুইজন নিহত, আহত অন্তত ১৫
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।