Web Analytics

আজ বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। সকালে বিভিন্ন মন্দিরে দশমীর পূজা ও দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা হবে। পরে রাজধানীর বিভিন্ন এলাকার প্রতিমা নির্ধারিত আয়োজন অনুযায়ী নদীঘাটে নেওয়া হবে। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের আয়োজকেরা জানিয়েছেন, বুধবার দুপুরে তারা প্রতিমা নিয়ে ওয়াইজঘাটের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

মঙ্গলবার মহানবমী পালিত হয়েছে ঢাকের বাদ্য, মন্ত্রপাঠ ও ভক্তদের প্রার্থনার মধ্য দিয়ে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও সিদ্ধেশ্বরী কালী মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজা, অঞ্জলি ও ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। ঢাকেশ্বরীতে সকাল সোয়া ১০টায় কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। পরে ফুল ও বেলপাতা দিয়ে অঞ্জলি, হোমযজ্ঞ এবং বলিদানের আনুষ্ঠানিকতা হয়। মন্দির প্রাঙ্গণে মেলাও বসে।

সিদ্ধেশ্বরী কালী মন্দিরে শালগ্রামশিলা ও দেবী দুর্গার মহাস্নানের মাধ্যমে আয়োজন শুরু হয়। সেখানে বিহিত পূজা, পুষ্পাঞ্জলি, মহাহোম, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতি ও ধুনুচি নাচে অংশ নেন বিভিন্ন বয়সের ভক্তরা। ভক্তদের প্রার্থনায় ছিল অশুভ শক্তির বিনাশ, মানুষের মঙ্গল, শান্তি এবং সম্প্রীতি।

21 Oct 26 1NOJOR.COM

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঢাকায় শেষ হচ্ছে দুর্গাপূজা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।