Web Analytics

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর শারীরিক বা মানসিক অসুস্থতায় ভুগছেন এমন কেউ এ বছর হজের পারমিট পাবেন না। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা ঝুঁকিতে না পড়েন। পাশাপাশি হজযাত্রীদের জন্য একাধিক টিকা বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তালিকায় রয়েছে কিডনির জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন অবস্থা, হার্ট ফেইলিউর, লিভার সিরোসিস, জটিল মানসিক রোগ ও স্মৃতিভ্রংশ, বার্ধক্যজনিত দুর্বলতা এবং গর্ভাবস্থার শেষ তিন মাসে থাকা নারীরা। সব হজযাত্রীকে হজের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। বয়স্ক, দীর্ঘমেয়াদী রোগী ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য করোনা ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব ব্যবস্থা প্রতি বছর নেওয়া হয় যাতে বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায় এবং মক্কায় সমবেত লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়।

02 May 26 1NOJOR.COM

হজযাত্রীদের জন্য সৌদি আরবের কঠোর স্বাস্থ্যবিধি, গুরুতর অসুস্থদের বাদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।