Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার পর ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধ করা বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত ব্যাপকভাবে দুর্বল হয়ে গেছে এবং এসব সরঞ্জাম তৈরির কারখানাগুলো ধ্বংস করা হচ্ছে। নেতানিয়াহু আরও জানান, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম উৎপাদনকারী কারখানাগুলোও গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

তবে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা হারিয়েছে, এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত না রাখার বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালায়, যার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেয়।

নেতানিয়াহু বলেন, যুদ্ধ এখনো মূলত আকাশপথে সীমাবদ্ধ থাকলেও স্থল অভিযানের প্রয়োজন হতে পারে। তিনি যুক্তরাষ্ট্রকে সংঘাতে টেনে আনার অভিযোগ অস্বীকার করেন।

20 Mar 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার পর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধির সক্ষমতা নেই দাবি নেতানিয়াহুর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।