Web Analytics

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১০ জনকে বুধবার বিকেল থেকে রাত ৮টার মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরে ডিম ও পাউরুটি খেতে দেওয়া হয়। কিছুক্ষণ পরই তারা অসুস্থবোধ করতে শুরু করে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ১০ জনের অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হয়। খাবার সরবরাহ করেছিল বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। সরবরাহ করা খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

ডা. মাহবুব হাসান জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের অবস্থা স্থিতিশীল। নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত গরমের কারণে তারা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এর আগেও একই সংস্থার খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল।

18 Jun 26 1NOJOR.COM

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।