প্রধানমন্ত্রীর নির্দেশে ২০২৬ সালের ৮ জুলাই বুধবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কার্যালয়ে ঢাকা-১৫ নির্বাচনি এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাতের সংস্কার, গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়াসা, ডেসকো, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এলাকার নাগরিক অবকাঠামোর বর্তমান অবস্থা পর্যালোচনা করে উন্নয়ন পরিকল্পনা সমন্বয় করেন।
এই উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে আন্তঃদপ্তর সমন্বয়ের প্রচেষ্টা জোরদার হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ উন্নয়ন ও নাগরিক সমস্যা নিয়ে বৈঠক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।