Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তিতে পৌঁছেছে, যেটিকে তেহরান সামরিক দৃঢ়তা ও প্রতিরোধের মাধ্যমে অর্জিত রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছে। ইরান জানিয়েছে, এই সমঝোতা একটি দীর্ঘ ও জটিল আলোচনার সূচনা মাত্র। চুক্তি নিয়ে ইরানিদের মধ্যে একদিকে আশাবাদ, অন্যদিকে সংশয়—দুটি অনুভূতিই বাড়ছে।

বছরের পর বছর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ ইরানের সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছিল, বিশেষ করে নৌ-চলাচলের অবরোধের কারণে। তাই অনেক ইরানি এই চুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং কিছুটা স্বস্তি আসবে বলে আশা করছেন। তবে তারা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান, কারণ অতীত অভিজ্ঞতা তাদের সতর্ক করেছে।

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘শত্রুদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।’ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিবৃতিতে ইরানের সহনশীল জনগণ ও সাহসী সেনাদের প্রশংসা করা হয়েছে।

15 Jun 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিকে বিজয় বলছে ইরান, জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।