Web Analytics

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অবিলম্বে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম পুনরায় চালুর আহ্বান জানান এবং নিহত শিশুদের জন্য দোয়া ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তিনি বলেন, নবজাতকদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং প্রকৃত দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। ১১ জুন পুরো হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের সৃষ্টি করেছে এবং এতে স্বল্প ব্যয়ে চিকিৎসা নেওয়া নিম্ন ও মধ্যবিত্ত রোগীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। তিনি মনে করেন, কোনো প্রতিষ্ঠানের ত্রুটির জন্য পুরো প্রতিষ্ঠান বন্ধ করা স্থায়ী সমাধান নয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, স্বাস্থ্যখাতে জবাবদিহিতা, নিরাপত্তা ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে সরকারকে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে এবং কঠোর তদারকির মাধ্যমে আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু রাখার সুযোগ দেওয়া উচিত।

12 Jun 26 1NOJOR.COM

ছয় নবজাতকের মৃত্যুর পর আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।