Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ১৬তম গভর্নিং বোর্ড সভায় তাঁকে পরবর্তী মেয়াদের জন্য নির্বাচন করা হয়। বিশ্ববিদ্যালয়টি সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত।

অধ্যাপক মামুন আহমেদ বিদায়ী চেয়ারম্যান, শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এ পদে নির্বাচিত হওয়া সম্মান ও মর্যাদার বিষয়। দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে কাজ করবেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউজিসিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, ডিজিটাল সংযোগ ও বৃত্তির সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চেয়ারম্যানের মেয়াদ পরপর দুটি সভা অথবা নির্বাচনের তারিখ থেকে দুই বছর, যেটি আগে ঘটে।

12 Oct 26 1NOJOR.COM

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির বোর্ড চেয়ারম্যান নির্বাচিত ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।