নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই বছর আগে হত্যার শিকার মা ও শিশুপুত্রের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। রোববার (২৪ মে ২০২৬) দুপুরে আবু আমিনের বাড়ির পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডি সূত্র জানায়, ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম (৩২) ও তার ছেলে নোমান (৯) কে হত্যা করে সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপু। শুকনো মৌসুমে লাশ গুম করতে তাদের পুকুরে মাটিচাপা দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তার তিনজনের স্বীকারোক্তির ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও নোয়াখালী সিআইডির ইনচার্জ মো. রাইছুল ইসলাম জানান, প্রথমে আদালতে মামলা হয়, পরে সোনাইমুড়ী থানায় জিআর মামলা দায়ের করা হয়। স্থানীয়রা অভিযুক্তদের ফাঁসির দাবিতে স্লোগান দেয়।
নোয়াখালীতে পুকুরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, সম্পত্তি বিরোধে তিনজন গ্রেপ্তার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।