Web Analytics

ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দুটি শক্তিশালী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। রয়টার্স ও আল-জাজিরার তথ্যে জানা যায়, ইরানের দক্ষিণাঞ্চলেও বড় ধরনের হামলা হয়েছে। মিনাব শহরের গভর্নর একটি সামুদ্রিক ঘাঁটিতে হামলার কথা জানান। বন্দর আব্বাস, বন্দর খামির ও সিরিক শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যেখানে দুটি ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

এর জবাবে ইরানের বিশেষায়িত বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা তিনটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। যদিও ইরানি সূত্রগুলো পরিস্থিতি ‘স্বাভাবিক’ বলে জানিয়েছে, তবু উত্তেজনা কতক্ষণ নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালিতে মার্কিন ডেস্ট্রয়ারগুলো ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, অন্যদিকে ইরান বলেছে মার্কিন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পারস্য উপসাগরে এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

08 May 26 1NOJOR.COM

ইরানে মার্কিন হামলার পর তিন মার্কিন ডেস্ট্রয়ারে পাল্টা আঘাতের দাবি আইআরজিসির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।