কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ শপথ গ্রহণের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাতে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। রাত ৯টার দিকে তিনি কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন এবং এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।
মোনাজাতে ড. আতিক মুজাহিদ প্রার্থনা করেন, যেন আল্লাহ তাআলা সবাইকে শহীদ ওসমান হাদির মতো আদর্শ, সততা, সাহস ও যোগ্যতা দান করেন। তিনি আশা প্রকাশ করেন, শহীদ হাদির স্বপ্নের ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যেন সবাই কার্যকর ভূমিকা রাখতে পারেন। তিনি আরও প্রার্থনা করেন, দেশের ৩০০টি আসনে শহীদ হাদির আদর্শে গড়া যোগ্য ও সৎ প্রতিনিধিদের দান করুন, যারা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও জাতির সেবা করবে।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও সদস্য কনকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
শপথের পর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন এমপি আতিক মুজাহিদ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।