অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে বন্দুকযুদ্ধের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো পশ্চিম তীরে অবরোধ জারির প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। শুক্রবার সকালে তিনি নিরাপত্তা বাহিনীকে হেবরন অবিলম্বে বন্ধ করে দিতে এবং পশ্চিম তীরজুড়ে পূর্ণ লকডাউনের প্রস্তুতি নিতে বলেন।
এর কিছুক্ষণ আগে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা দুই ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে। বাহিনীর দাবি, ওই বন্দুকধারীরা একটি রিজার্ভ ব্যাটালিয়নের ওপর হামলা চালিয়েছিল। ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন।
পশ্চিম তীরে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির মধ্যেই বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় অভিযানে ৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা, জমিতে প্রবেশে বাধা, জলপাই ও কৃষি সরঞ্জাম লুট এবং গাছ কেটে ফেলা বা পুড়িয়ে দেওয়ার ঘটনাও বেড়েছে। কৃষকদের ওপর এসব হামলা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে।
হেবরন বন্ধ ও পুরো পশ্চিম তীরে লকডাউনের প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।