Web Analytics

এসএ টিভি বাংলায় ডাবিং করে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় দুটি ইসলামিক ধারাবাহিক প্রচারের ঘোষণা দিয়েছে। ধারাবাহিক দুটি হলো ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’। সম্প্রতি রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বাংলা সংস্করণ সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক ‘ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ নিবেদন করছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু বিনোদন দেওয়া নয়; জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়াও দায়িত্বের অংশ। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই ধারাবাহিক ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানবিক শিক্ষার অভিজ্ঞতা দেবে। আয়োজকরা জানান, মহাকাব্যিক ইসলামিক গল্পনির্ভর অনুষ্ঠান দুটি ছোট-বড় সব বয়সী দর্শকের উপভোগের উপযোগী করে তৈরি করা হয়েছে।

আবেগঘন ইরানি গল্পনির্ভর ‘ইউসুফ-জুলেখা’ ৩০ আগস্ট থেকে প্রচারিত হবে। এটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় দেখা যাবে। ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস’ ১৩ সেপ্টেম্বর থেকে এসএ টিভিতে প্রচার শুরু হবে এবং প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে দেখানো হবে।

26 Aug 26 1NOJOR.COM

এসএ টিভিতে বাংলায় ডাবিংকৃত দুই ইসলামিক ধারাবাহিকের সম্প্রচার শুরু হচ্ছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।