Web Analytics

ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

সাক্ষাতে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজ নিজ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির এবং উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিনও এ সময় উপস্থিত ছিলেন।

20 Jan 26 1NOJOR.COM

ঢাকায় তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের দ্বিপাক্ষিক আলোচনায় সাক্ষাৎ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।