Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিং পৌঁছেছেন। স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান। সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। এর আগে তিনি দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন।

১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস শীর্ষক এই সম্মেলনে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীসহ ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সংবাদে বলা হয়েছে, ‘গ্রীষ্মকালীন দাভোস’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং অন্যান্য দেশের অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়ক হবে। তিনি ২২ জুন মালয়েশিয়া থেকে দালিয়ানে পৌঁছেছিলেন।

24 Jun 26 1NOJOR.COM

দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলনে অংশ নিয়ে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।