Web Analytics

ভারি বৃষ্টির কারণে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ রোববার পুনরায় চালু হয়েছে। সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। রেলওয়ে জানিয়েছে, পর্যটক এক্সপ্রেসের পর চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা থেকে নির্ধারিত অন্যান্য ট্রেনও ধীরে ধীরে একই রুটে যাত্রী পরিবহন শুরু করবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, টানা বর্ষণে ষোলশহর-দোহাজারী সেকশনের জান আলী হাট স্টেশনের পূর্ব পাশে শমসেরপাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেলপথ পানিতে তলিয়ে যায়। সেখানে পানির উচ্চতা রেলপথের ওপর সর্বোচ্চ ২১ ইঞ্চি পর্যন্ত পৌঁছায়, যা রেলের নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি। ফলে গত মঙ্গলবার থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

রেলওয়ে কর্মকর্তারা জানান, পানির স্তর কমে আসা এবং জরুরি প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণের ফলে রেললাইন আবার চলাচলের উপযোগী হয়েছে। লাইন লিফটিংয়ের মাধ্যমে রেললাইনকে পানির স্তর থেকে প্রায় ১০ ইঞ্চি ওপরে তোলা হয় এবং পরীক্ষা শেষে রোববার থেকে ট্রেন চলাচল শুরু হয়।

12 Jul 26 1NOJOR.COM

পাঁচ দিন পর বন্যার কারণে বন্ধ থাকা চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল পুনরায় শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।