Web Analytics

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুরে রৌশনারা রোডের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগ করেন, ২০ মে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটের ইজারা সংক্রান্ত ওপেন ডাক চলাকালে বিএনপির কিছু নেতা-কর্মী ও বহিষ্কৃত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন।

লিখিত বক্তব্যে জানানো হয়, আহতদের মধ্যে আগিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি একেএম মাহফুজুর রহমান অস্ত্রোপচার করিয়েছেন। এছাড়া সহকারী সেক্রেটারি হানিফ উদ্দিন, বৈরাটি ইউনিয়ন আমির আবুল হাসনাত ও খলিশাউর ইউনিয়ন সেক্রেটারি শাফিউল্লাহসহ আরও কয়েকজন আহত হন। জামায়াতের দাবি, হামলাকারীরা পরবর্তীতেও তৎপরতা চালিয়ে যায় এবং মাহফুজুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে। তারা আরও অভিযোগ করেন, মাওলানা আবু সালেহ সোহাগের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি জানানো হয়—মামলা প্রত্যাহার, হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার, প্রশাসনের নিরপেক্ষতা, হামলা-হুমকি বন্ধ এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ।

03 Jun 26 1NOJOR.COM

পূর্বধলায় মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।