Web Analytics

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। ২০২৬ সালের ২১ এপ্রিল স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, প্রতিটি পরিদর্শন কক্ষে এটাচ বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্র থাকবে, যেখানে এমপিরা দাপ্তরিক কাজ পরিচালনা ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। বিধিমালা অনুযায়ী এমপিদের নামে সরাসরি কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে কক্ষটির নাম রাখা হয়েছে ‘পরিদর্শন কক্ষ’। যেসব সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা রয়েছে, তাদের জন্য প্রতিটি উপজেলায় এমন কক্ষ থাকবে।

তিনি প্রধানমন্ত্রীকে বিশেষ নির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং এমপিদের দ্রুত ইউএনওদের সঙ্গে সমন্বয় করে কক্ষ প্রস্তুত করার আহ্বান জানান।

22 Apr 26 1NOJOR.COM

সব উপজেলা পরিষদে এমপিদের জন্য আধুনিক পরিদর্শন কক্ষ স্থাপনের উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।