Web Analytics

২০২৬ সালের পাই দিবস উপলক্ষে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। “বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানটি আয়োজন করে কিশোর বিজ্ঞান সাময়িকী ‘ব্যাপন’। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিজ্ঞান, গণিত, যুক্তি ও সমস্যা সমাধানভিত্তিক এই প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবা টেক ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা নাদিমুল হক জুলহাস, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাইসিস সভাপতি মোসাদ্দেক হোসাইন এবং কিডজানার প্রধান বিপণন কর্মকর্তা সাদেকুল ইসলাম। এছাড়াও ব্যাপনের সম্পাদকীয় সহযোগীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণাভিত্তিক চিন্তাভাবনা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাপনের সম্পাদক ড. শামসুল আরিফিন জিলানী বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনে ভূমিকা রাখবে।

16 Jun 26 1NOJOR.COM

বিশ্বসাহিত্য কেন্দ্রে পাই দিবসের কুইজে তরুণ বিজ্ঞানপ্রেমীদের সম্মাননা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।