চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার দুপুর ২টায় শুরু হচ্ছে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা। তিনি দুপুর আড়াইটায় হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন বলে জানা গেছে। সকাল থেকেই উত্তর চট্টগ্রামের সাতটি উপজেলার নেতাকর্মীরা সীতাকুণ্ড বাজারে জমায়েত হচ্ছেন। আয়োজকদের মতে, দুপুরের মধ্যে মাঠটি পূর্ণ হয়ে যাবে এবং প্রায় ২ লাখ নেতাকর্মী সমাবেশে অংশ নেবেন বলে পরিকল্পনা রয়েছে।
সীতাকুণ্ড বাজারজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সাজানো হয়েছে জামায়াত আমিরের আগমন উপলক্ষে। বাজারের দুই পাশে সারি সারি বাস, ট্রাক ও মাইক্রোবাস পার্ক করা রয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাইস্কুল মাঠের দিকে যাচ্ছেন। জনসভা ঘিরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সীতাকুণ্ড ছাড়াও মিরসরাই, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, রাউজান ও হাটহাজারীসহ সাতটি থানার নেতাকর্মীরা জনসভায় যোগ দিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সীতাকুণ্ডে জামায়াত আমিরের জনসভায় ২ লাখ কর্মী সমাবেশের পরিকল্পনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।