বিশ্ববাজারে শুক্রবার তেলের দাম ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডের দাম লেনদেনের একপর্যায়ে প্রতি ব্যারেল প্রায় ১১৮ ডলারে ওঠে। ইরান যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালিতে ট্যাংকারসংক্রান্ত একাধিক ঘটনার কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগ বেড়েছে বলে রয়টার্স জানিয়েছে।
ডিসেম্বরের ব্রেন্ট ক্রুড ফিউচার ২ দশমিক ৪ শতাংশ বেড়ে দিন শেষে ব্যারেলপ্রতি ১১৭ ডলার ৬৪ সেন্টে স্থির হয়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৪ ডলার ১২ সেন্টে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধের উত্তেজনা বাড়তে পারে—এমন আশঙ্কায় ব্যবসায়ীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
অক্টোবর মাসে ব্রেন্টের দাম ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর জানিয়েছে, শুক্রবার হরমুজ প্রণালিতে সুপারট্যাংকারে চারটি ঘটনা ঘটেছে। তাদের দাবি, ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলার সময় দুটি ট্যাংকার মাইনে আঘাত পেয়েছে, যা সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
হরমুজে ট্যাংকার ঘটনার উদ্বেগে ব্রেন্ট তেলের দাম প্রায় ১১৮ ডলারে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।