মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেছেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতির মূলভিত্তি। মঙ্গলবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এই খাতগুলোর উন্নয়ন ঘটাতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী ও টেকসই হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উর্বর জমি ও অনুকূল আবহাওয়া বারো মাস ফসল উৎপাদনের সুযোগ দেয় এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
মন্ত্রী বলেন, মাছ ও ভাত বাঙালির খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং কৃষি উৎপাদনে বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জনে কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও বলেন, সরকার জনকল্যাণে আন্তরিক এবং কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত হলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের প্রত্যাশা অনেক বেশি। তিনি দেশের জলাশয় ভরাট ও দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করে এগুলো পুনরুদ্ধার ও সংরক্ষণের আহ্বান জানান।
অর্থনীতি শক্তিশালী করতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে সমন্বিত উন্নয়নের আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।