Web Analytics

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সোমবার ঢাকার সিরডাপ মিলনায়তনে সাউথ এশিয়া রিজিওনাল ক্লাইমেট কোঅপারেশন সভায় তিনি এ আহ্বান জানান। সভায় জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব জাতীয় সীমানা অতিক্রম করছে, তাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি ২৫ কোটি বৃক্ষরোপণ এবং দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের কথা উল্লেখ করেন। নদীর ন্যায্য হিস্যা ও আন্তঃসীমান্ত পরিবেশগত সমস্যা সমাধানে সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, দূষণের উৎস বন্ধ না হলে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষা কঠিন হবে।

বক্তারা জলবায়ু কূটনীতি, অভিন্ন নদী ব্যবস্থাপনা এবং আন্তঃসীমান্ত বায়ুদূষণ নিয়ন্ত্রণে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন। নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন কানেক্টিভিটি, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে যৌথ দরকষাকষির সক্ষমতা বাড়ানোর কথাও উঠে আসে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ সার্ক ও বিমসটেককে আরও সক্রিয় করার আহ্বান জানিয়ে রাজনৈতিক সদিচ্ছা ও আলোচনার গুরুত্ব তুলে ধরেন।

24 Aug 26 1NOJOR.COM

জলবায়ু, নদী ও আন্তঃসীমান্ত দূষণে যৌথ দক্ষিণ এশীয় পদক্ষেপের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।