তীব্র তাপপ্রবাহে স্পেনে ৭৬ বছরের মধ্যে জুন মাসের সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক তথ্যে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এএইএমইটি জানায়, মঙ্গলবার মূল ভূখণ্ডজুড়ে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা ১৯৫০ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর জুন মাসের সবচেয়ে উষ্ণ দিন। সোমবার ছিল দ্বিতীয় উষ্ণতম দিন এবং রোববার অষ্টম।
বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কমলেও বুধবারও পরিস্থিতি ছিল অত্যন্ত গরম, বিশেষ করে উত্তরাঞ্চলে চরম ঝুঁকির কারণে লাল সতর্কতা জারি করা হয়। বিলবাও বিমানবন্দরে রোববার, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা এক বছরে তিনবার ঘটেছে প্রথমবারের মতো। উত্তরাঞ্চলের কান্তাব্রিয়া অঞ্চলে রেকর্ড ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিম ইউরোপজুড়ে স্থায়ী ‘হিট ডোম’ এবং সাহারা মরুভূমি থেকে উত্তরমুখী উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহের কারণে এই তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। প্রাথমিক হিসাবে রোববার থেকে বুধবার পর্যন্ত অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে।
৭৬ বছরে স্পেনে জুনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।