বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। এতে জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সব মামলার দ্রুত বিচার দাবি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্মারকলিপি প্রদানকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ জোটের শীর্ষ নেতারা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাত দফা দাবিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অধিকাংশ ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি। এসব তদন্ত দ্রুত সম্পন্ন করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। অভিযোগ করা হয়, অভিযুক্ত বহু পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখনো গ্রেপ্তার হননি এবং কেউ কেউ সরকারি দায়িত্বে বহাল আছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলেও অনেক জেলার তদন্ত এখনো শেষ হয়নি। গুম, খুন ও মরদেহ গোপনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তে ধীরগতি থাকায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানাল জামায়াত নেতৃত্বাধীন ১১ দল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।