Web Analytics

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি কনটেইনারবাহী জাহাজ নৌমাইনে আঘাত পাওয়ার পর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ডুবে গেছে। ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি বুধবার সকালে ডুবে যায়।

আইআরজিসির দাবি, জাহাজটি ‘চোরাচালানের পণ্য’ বহন করছিল এবং অনুমোদনহীন ও বিপজ্জনক একটি পথ দিয়ে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। নৌমাইনে আঘাত লাগার পর জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বলে বাহিনীটি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল। তবে জাহাজটির নাম, এটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং এতে থাকা নাবিকদের কী হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইআরজিসির দাবিগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

14 Oct 26 1NOJOR.COM

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর কনটেইনার জাহাজ ডুবেছে বলে দাবি আইআরজিসির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।