অধিকৃত পশ্চিম তীরের জমি ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে নিবন্ধনের পরিকল্পনার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের ৭৫ জন সংসদ সদস্য। রিচার্ড বারগনের উত্থাপিত জরুরি প্রস্তাবে ইসরাইলের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে বলা হয়েছে, এর উদ্দেশ্য অধিকৃত অঞ্চলে নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণ করা।
প্রস্তাবে ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের উল্লেখ করা হয়েছে, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের উপস্থিতিকে অবৈধ ঘোষণা করে তা দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়েছিল। এমপিরা ব্রিটিশ সরকারকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি নির্ধারণের আহ্বান জানান এবং দখলদারিত্ব বজায় রাখতে সহায়ক সব ধরনের সমর্থন বন্ধ করার দাবি তোলেন। তারা অবৈধ বসতিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমের ওপরও বিধিনিষেধ আরোপের আহ্বান জানান।
এছাড়া, অধিকৃত ভূমিতে উৎপাদিত পণ্য ও সেবা নিষিদ্ধ করা এবং দখলদারিত্বে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ বাজেয়াপ্ত করার মতো লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
অধিকৃত পশ্চিম তীরে ভূমি নিবন্ধন পরিকল্পনায় ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দাবি ৭৫ ব্রিটিশ এমপির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।