Web Analytics

সুনামগঞ্জের হাওর অঞ্চলে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপুল পরিমাণ বোরো ধান তলিয়ে গেছে, ফলে কৃষকরা ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছেন। কৃষি বিভাগের তথ্যমতে, জেলার প্রায় ২০ হাজার হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক খরচের জন্য অনেকেই এনজিও, ব্যাংক ও স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন, কিন্তু ফসল ঘরে তোলার আগেই তা পানিতে তলিয়ে গেছে।

দেখার হাওরের কৃষক আবদুল কাইয়ুম জানান, ১২ কিয়ার জমিতে ধান করলেও সব ধান নষ্ট হয়ে গেছে, ফলে দুই লাখ টাকার ঋণ শোধ করা অসম্ভব হয়ে পড়েছে। শান্তিগঞ্জের আইবুন বেগম বলেন, বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় অনেক ধান নষ্ট হয়েছে। কৃষক নুর উদ্দিন জানান, মহাজন ও এনজিওর কিস্তির চাপ এখন অসহনীয়।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে এবং সরকারের দুই মন্ত্রী তিন মাস মেয়াদি সহায়তা কার্যক্রম উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে সব ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তার আওতায় আনা হবে।

12 May 26 1NOJOR.COM

টানা বৃষ্টিতে সুনামগঞ্জের বোরো ফসল নষ্ট, ঋণের চাপে বিপর্যস্ত কৃষকরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।