Web Analytics

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই। সোমবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজের আগে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সব শরিককে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ৩১ দফা ও জুলাই সনদের আলোকে দেশকে এগিয়ে নিতে হবে।

তারেক রহমান অতীতের আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, দীর্ঘ সংগ্রামের পর জনগণের রায়ে তারা বিজয় অর্জন করেছেন। তিনি অভিযোগ করেন, একটি ‘গুপ্তবাহিনী’ অতীতে রাজপথে অনুপস্থিত ছিল এবং নির্বাচনের আগে ডিজিটাল মাধ্যমে অপপ্রচার চালিয়েছিল। এক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে তিনি জানান, ১৮ মাসের শাসনামলে রাষ্ট্রযন্ত্রের ৬০ শতাংশের বেশি অংশ ওই বাহিনীর প্রভাবে ছিল।

অনুষ্ঠানে বিএনপি ও শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা ধরে রাখতে হবে।

21 Jul 26 1NOJOR.COM

৩১ দফা বাস্তবায়নে শরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।