আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সোমবার দুপুরে প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সে সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনী পর্ব শুরু হবে। এ লক্ষ্যে কমিশন ভোট গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে।
১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ভোটার নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।