Web Analytics

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও বড় পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত বাজুস ৭২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে, যার মধ্যে ৩৭ বার দাম বাড়ানো এবং ৩৫ বার কমানো হয়েছে।

10 Jun 26 1NOJOR.COM

বিশ্ববাজারে পতনে দেশে স্বর্ণের ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমাল বাজুস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।