Web Analytics

ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের ক্ষমা বিভাগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলায় ক্ষমা আবেদন মঞ্জুরের সুপারিশ করেনি বলে হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বুধবার মন্ত্রণালয় জানায়, বিভাগটি তাদের আইনি মতামত প্রস্তুত করে হেরিটেজ মন্ত্রী এলিয়াহুর কাছে পাঠিয়েছে। বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন তাকে এই প্রশাসনিক প্রক্রিয়ার দায়িত্ব দিয়েছিলেন। প্রতিবেদনটি পরবর্তীতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে পাঠানো হবে, যিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, নেতানিয়াহুর আবেদন বর্তমান আইনি শর্ত পূরণ করেনি, কারণ তার বিচার এখনো শেষ হয়নি এবং তিনি দোষী সাব্যস্ত হননি। এছাড়া তিনি অপরাধ স্বীকার বা অনুতাপ প্রকাশ করেননি। ইসরাইলের সর্বোচ্চ আদালত আগেই রায় দিয়েছিল, বিশেষ পরিস্থিতিতে দোষী সাব্যস্ত হওয়ার আগেও ক্ষমা দেওয়া যেতে পারে, তবে অভিযুক্তকে অভিযোগ স্বীকার করতে হবে।

এদিকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হার্জোগের ওপর নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন, তবে হার্জোগ বলেছেন তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন। ২০২০ সাল থেকে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে।

12 Mar 26 1NOJOR.COM

দুর্নীতি মামলায় নেতানিয়াহুর ক্ষমা আবেদন সমর্থন করেনি ইসরাইলের বিচার মন্ত্রণালয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।