Web Analytics

কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, দেশের চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে। রোববার কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশের বিস্তীর্ণ চর এলাকায় মাটির গুণাগুণ ভালো এবং রপ্তানিমুখী অর্গানিক শস্য উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ রয়েছে। তিনি বলেন, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষিপণ্য রপ্তানি করতে হলে চরাঞ্চলের কৃষি উন্নয়নে প্রাধান্য দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তিনি জানান, সারের ব্যবহার কমানো, মাটির গুণাগুণ উন্নয়ন এবং কৃষি সেচের খাল খননসহ বিভিন্ন পরিকল্পনা সরকারের হাতে রয়েছে। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রকৃত কৃষকরা যেন প্রণোদনা, কৃষিঋণ ও অন্যান্য সহায়তা পান সে বিষয়ে কাজ চলছে। তিনি আরও জানান, কৃষক কার্ড প্রদানের কাজও শুরু হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

22 Feb 26 1NOJOR.COM

চরাঞ্চলে অর্গানিক কৃষি শুরু করে রপ্তানি ও অর্থনীতি শক্তিশালী করার আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।