বিএনপি সমর্থিত বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ভোলা-১ আসনে এক লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট এবং ইসলামী আন্দোলনের (চরমোনাই) প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৯১ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।
একই দিনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি সারা দেশে গণভোটও অনুষ্ঠিত হয়।
ভোলা-১ আসনে পার্থর এই বড় ব্যবধানের জয় বিএনপি সমর্থিত প্রার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোলা-১ আসনে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোটে জয়ী আন্দালিভ রহমান পার্থ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।