Web Analytics

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানা লিমিটেড আট মাস বন্ধ থাকার পর মঙ্গলবার ভোরে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে। কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বিষয়টি নিশ্চিত করেছেন। মারাত্মক গ্যাস সংকটের কারণে কারখানাটির সার্বিক উৎপাদন কার্যক্রম প্রায় আট মাস বন্ধ ছিল।

গত ২০ সেপ্টেম্বর দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার পর কারখানা কর্তৃপক্ষ স্টার্ট-আপ বা প্রাথমিক প্রস্তুতি শুরু করে। কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য ৪২ পিএসআই চাপে গ্যাস দরকার হলেও একপর্যায়ে চাপ ২৬ থেকে ২৭ পিএসআইয়ে নেমে গিয়েছিল। মঙ্গলবার রাত ৩টা ১০ মিনিটে চাপ ৩৮ থেকে ৩৯ পিএসআইয়ে উঠলে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন পুরোদমে শুরু হয়।

বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার অধীন কারখানাটি ১৯৯২ সালের ১ জুলাই বাণিজ্যিকভাবে দানাদার ইউরিয়া উৎপাদন শুরু করে। এর দৈনিক উৎপাদনক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। তবে পুরোনো কারখানা হওয়ায় এখনই শতভাগ উৎপাদন সম্ভব হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দৈনিক ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ মেট্রিক টন সার উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।

06 Oct 26 1NOJOR.COM

গ্যাসের চাপ বাড়ায় আট মাস পর ইউরিয়া উৎপাদন শুরু করেছে যমুনা সার কারখানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।