চলমান যুদ্ধের অবসান নিয়ে অনিশ্চয়তা এবং শান্তি আলোচনার কোনো অগ্রগতি না থাকায় ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। কৌশলগত এই জলপথে তেহরান দুটি জাহাজ জব্দ করেছে বলে জানা গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন এবং জানান, ইরানের প্রস্তাবিত শান্তি আলোচনার বিষয়ে আলোচনা না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।
ইরানি কর্মকর্তারা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিতে সম্মতি দিয়েছেন কি না তা নিশ্চিত করেননি এবং মার্কিন নৌ অবরোধের সমালোচনা করেছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, অবরোধ তুলে নেওয়া না হলে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থহীন হবে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধের সমাপ্তিতে তেমন অগ্রগতি হয়নি।
সামুদ্রিক সূত্র জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী তৃতীয় একটি জাহাজে গুলি চালানো হলেও সেটি অক্ষত ছিল। মার্কিন বাহিনী জানিয়েছে, তারা অবরোধের অংশ হিসেবে ৩০টিরও বেশি জাহাজ ঘুরিয়ে দিয়েছে এবং এশীয় জলসীমায় অন্তত তিনটি ইরানি ট্যাংকার আটক করেছে।
মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ প্রণালিতে জাহাজ জব্দ করে নিয়ন্ত্রণ বাড়াল ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।