Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি পবিত্র ঈদুল ফিতরের পর দিন সিলেট মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত পৃথক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদুল ফিতরের তৃতীয় দিন তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে আয়োজিত আরেকটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠানগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সমাজসেবক ও প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

18 Mar 26 1NOJOR.COM

সিলেট ও মৌলভীবাজারে ঈদ পুনর্মিলনীতে যোগ দেবেন জামায়াত আমির শফিকুর রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।