Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে। মামলার নথিপত্রসহ এই আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘এনসিবি আবুধাবি’তে পাঠানো হয়। তিনি আশা প্রকাশ করেন, দেশটির সরকার দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে বেনজীরকে বাংলাদেশে ফেরত পাঠাবে।

শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ জুন ইন্টারপোল ইমেইলে বেনজীরের গ্রেপ্তারের খবর জানায়। এরপর তিন দিনের মধ্যে প্রয়োজনীয় সব নথি প্রস্তুত করে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার আসার পর পুলিশ বাহিনী দায়িত্বশীলভাবে কাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় পাঁচ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার উদাহরণও তিনি তুলে ধরেন।

20 Jun 26 1NOJOR.COM

দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরাতে আমিরাতে আবেদন পাঠিয়েছে বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।