Web Analytics

অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার থেকে ২৫ মে পর্যন্ত ফি জমা ও অনলাইন তথ্য পূরণের কাজ চলবে। ইএসআইএফ পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ২০২৫ সালের সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। পরীক্ষার বছরের ১ জানুয়ারি বয়সসীমা ১১ থেকে ১৭ বছর নির্ধারণ করা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য তা ২২ বছর পর্যন্ত শিথিল।

শুধু বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। অনুমোদনবিহীন প্রতিষ্ঠানকে নিকটবর্তী স্বীকৃত স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইটে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে তিন সদস্যবিশিষ্ট রেজিস্ট্রেশন কমিটি শিক্ষার্থীর তথ্য যাচাই করে চূড়ান্তভাবে সাবমিট করবে।

প্রতিজনের রেজিস্ট্রেশন ফি ২০৬ টাকা এবং বিলম্ব ফিসহ ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না।

02 May 26 1NOJOR.COM

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন ২৫ মে পর্যন্ত চলবে শিক্ষা বোর্ডের নির্দেশে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।