Web Analytics

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের আহ্বান থাকলেও ব্রিটেন আপাতত যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয়নি।

দেশটির জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, সরকার নৌপথটি খোলা রাখতে বিভিন্ন বিকল্প গভীরভাবে বিবেচনা করছে, তবে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধজাহাজের পরিবর্তে মাইন শনাক্তকারী ড্রোন মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়াও ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগে সীমিত সহযোগিতার ইঙ্গিত দেয়।

16 Mar 26 1NOJOR.COM

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করল ব্রিটেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।