Web Analytics

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে সামাজিকমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১০ নভেম্বর গান্ধী পরিবারকে নিয়ে করা একটি পোস্টের পর শিমলা পুলিশ শুক্রবার মামলা নথিভুক্ত করে। বিদ্বেষ ও বিভেদ ছড়ানো, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং মানহানির অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে হিমাচল প্রদেশে বিজেপি ও কংগ্রেসের রাজনৈতিক উত্তেজনা নতুন করে বেড়েছে। সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা জয়রাম ঠাকুর মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাঁর অভিযোগ, সামাজিকমাধ্যমে সরকারের সমালোচনা করায় বিরোধীদের দমনে নেমেছে রাজ্যের কংগ্রেস সরকার। তিনি বলেন, কঙ্গনার বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত এবং গণতন্ত্রে সবার মতপ্রকাশের অধিকার আছে।

রাজ্যের মন্ত্রী ও কংগ্রেস নেতা জগৎ সিং নেগি মিথ্যা ও মানহানিকর অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থাকে যৌক্তিক বলেছেন। শিমলার বাসিন্দা অতুল শর্মার অভিযোগে বলা হয়, কঙ্গনার বক্তব্য রাজনৈতিক মতপ্রকাশের সীমা ছাড়িয়ে বিদ্বেষ উসকে দিতে এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করেছে। অভিযোগে তাঁর সোনিয়া গান্ধী ও গান্ধী পরিবার-সংক্রান্ত কয়েকটি দাবির কথাও উল্লেখ করা হয়েছে।

15 Nov 26 1NOJOR.COM

সোনিয়া গান্ধীকে নিয়ে মন্তব্যের অভিযোগে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে শিমলায় মামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।