Web Analytics

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে রেডিওলজি টেকনোলজিস্টদের দক্ষ জনবলে পরিণত করা গেলে আধুনিক দেশগুলোতে তাদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে। এতে তাদের ব্যক্তিগত উপকারের পাশাপাশি বৈদেশিক রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হতে পারে। রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টস আয়োজিত ১৭তম ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড সায়েন্টিফিক সেমিনার-২০২৬-এ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে প্রায় ১২ হাজার রেডিওলজি টেকনোলজিস্ট রয়েছেন। স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি ও বেসরকারি পর্যায়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। সরকার প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে তিনি রেডিওলজি টেকনোলজিস্ট নিয়োগেও দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের রেডিওলজি সেবার মান অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং বাংলাদেশের রেডিওলজি রিপোর্ট সিঙ্গাপুরেও গ্রহণযোগ্যতা পেয়েছে। তিনি টেকনোলজিস্টদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে উচ্চপর্যায়ে সুপারিশের আশ্বাসের কথা বলেন। পাশাপাশি এমএসসি ও পিএইচডি পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

28 Aug 26 1NOJOR.COM

রেডিওলজি টেকনোলজিস্টদের প্রশিক্ষণ ও নিয়োগ বাড়ানোর আহ্বান রফিকের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।